টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ জুন ২০১৯, ১২:০০আপডেট : ২৮ জুন ২০১৯, ১২:১৩

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুন) মধ্যরাতে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে পাহাড়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হ্নীলার পূর্ব সিকদা পাড়ার আব্দুর রহমান (২৮) ও আব্দুস সালাম (২৬)।

পুলিশের দাবি,দু’টি এলজি, দুই অটো ছুরি, দু’টি কিরিচ, সাত রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা পাওয়া যায়। নিহতরা অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিল। তাদের বিরুদ্ধে মাদকসহ থানায় একাধিক মামলা রয়েছে। 

টেকনাফ মডেল থানা ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটক দুই ভাই সন্ত্রাসী ও ইয়াবা কারবারীকে নিয়ে শুক্রবার (২৮ জুন) ভোররাতে অবৈধ অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে এক পর্যয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রহমান ও আব্দুস সালমকে উদ্ধার করে।
টেকনাফ হাসপাতালে নিয়ে গেল জরুরি বিভাগের চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজা হাসপাতালে পাঠালে নেওয়ার পথে দুই ভাই মারা যায়। মৃতদেহ মর্গে রয়েছে। ঘটনাস্থাল থেকে অস্ত্র, ছুরি ও গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন অনেক মানুষ ভূমিকম্প টের পান না
কেন অনেক মানুষ ভূমিকম্প টের পান না
মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল, উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ
মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল, উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ
হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, ভূমি অফিসে সেবার মান নিয়ে অসন্তোষ
আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, ভূমি অফিসে সেবার মান নিয়ে অসন্তোষ
সর্বাধিক পঠিত
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম