রংপুরে বাস চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত, চালক ও হেলপার আটক

রংপুর প্রতিনিধি
২৯ জুন ২০১৯, ০৯:২৫আপডেট : ২৯ জুন ২০১৯, ০৯:২৭

রংপুরে বাস চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত, চালক ও হেলপার আটক রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় শুক্রকার রাত একটার দিকে নাবিল পরিবহনের একটি বাস চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটি ভাঙচুর করে চালক ও হেলপারকে পুলিশে দিয়েছে।
পুলিশ জানায়, রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস শঠিবাড়ি পেট্রোল পাম্পের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মধু (২৪) ও মুরাদ (২৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ সময় শম্ভু (২৫) নামে আরেক যুবক আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতেই তার মৃত্যু হয়। তাদের সকলের বাড়ি শঠিবাড়ি এলাকার শিতলগাড়ি গ্রামে।
প্রত্যক্ষদর্শী সোলাইমান আলী জানান, নাবিল পরিবহনের নাইট কোচটি বেপরোয়াভাবে রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। তিন মোটরসাইকেল আরোহী পেট্রোল পাম্প থেকে সড়কে আসার সঙ্গে সঙ্গে তাদের চাপা দেয় বাসটি। এতে মোটরসাইকেলটি নাইট কোচের নিচে চাপা পড়ে। পরে শঠিবাড়ি বাজারের লোকজন বাসের নিচ থেকে তাদের উদ্ধার করে। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ক্ষুব্ধ এলাকাবাসী বাসটির গ্লাস ভাঙচুর করে এবং বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে বড়দরগা হাইওয়ে পুলিশের এস আই আফজাল জানান, ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন