মুন্সীগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০১৯, ০৬:৪৭আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৬:৫৪

আটক রোহিঙ্গা নারী বিবিজা মুন্সীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন এক রোহিঙ্গা নারী। তার নাম বিবিজা (১৮)। রবিবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে ভুয়া কাগজপত্র নিয়ে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসলে তাকে আটক করা হয়। মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, পাসপোর্ট করে দেওয়ার কথা বলে কামরুল নামের এক লোক বিবিজাকে নিয়ে আসে। তবে ওই ব্যক্তি পাসপোর্ট অফিস থেকেই পালিয়ে যায়। বর্তমানে রোহিঙ্গা ওই নারী থানা হেফাজতে রয়েছেন। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হালিমা খাতুন সন্দেহ করে চ্যালেঞ্জ করলে তার ভুয়া কাগজপত্র ধরা পড়ে।

পুলিশের জিজ্ঞাসাবাদে বিবিজা জানান, তিনি চট্টগ্রামের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তার বাবার নাম তৈয়ুব তাহের। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন