কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুলাই ২০১৯, ১১:৫৫আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১২:৩৭

চট্টগ্রাম ছুটির পর কারখানা থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন চৌমুহনী এলাকার কালার মারদিঘী এলাকা থেকে তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার কর হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন। ভিকটিমকে বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

ধর্ষণের শিকার ওই কিশোরী চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন কোরিয়ান ইপিজেডে কর্ণফুলী জুতার ফ্যাক্টরিতে কাজ করতেন। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিকটিম কিশোরী একাই বাড়ি থেকে কারখানায় আসা-যাওয়া করতো। বুধবার রাত ৮টায় কারখানা ছুটির পর মেয়েটি বাড়ি যাওয়ার উদ্দেশে কারখানা থেকে বের হয়। সে একটি সিএনজি চালিত অটোরিকশা নেয়। পরে ওই অটোরিকশার চালক ও আরও দুই জন তাকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় কালার মারদিঘী এলাকায় স্থানীয়রা দেখতে পান। পরে তার মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।’

এ সম্পর্কে জানতে চাইলে আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এ বিষয়ে জানতে আমরা হাসপাতালে ভিকটিমের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। সে গুরুতর অসুস্থ তাই কথা বলতে পারছিল না। তার কাছ থেকে তথ্য পেলে আমরা আসামিদের আটক করতে সহজ হতো। এরপরও আমরা এ ঘটনার সঙ্গে কারা জড়িত খুঁজে বের করার চেষ্টা করছি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি