প্রধানমন্ত্রী বাংলাদেশকে মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিত করেছেন: আমু

বরিশাল প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১৫:৩৩আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৫:৩৬

বরিশাল ক্লাব মিলনায়তনে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সফল রাষ্ট্রনায়ক। তিনি যেমন সারাবিশ্বে নিজেকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা করেছেন তেমনি বাঙালি জাতি ও বাংলাদেশকে একটি মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিত করেছেন বিশ্বের কাছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তৃতীয় বারের মতো সরকার গঠন করার পর বরিশালে আওয়ামী লীগ বিভাগীয় প্রতিনিধি সভার মধ্য দিয়ে বড় ধরনের শো-ডাউন করলো। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আইন বিষযক সম্পাদক, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রমুখ। সভায় বরিশাল বিভাগের বিভিন্ন আসনের এমপি, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র উপস্থিত ছিলেন।
বিভাগীয় প্রতিনিধি সভা উপলক্ষে অনুষ্ঠানস্থল ও জেলা স্কুল মোড়ে নির্মাণ করা হয়েছে তিনটি বিশাল তোরণ। তোরণগুলো তৈরি করা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক পতাকার আদলে। এছাড়া আশপাশের এলাকায় বিলবোর্ড ও ব্যানারসহ ব্যাপক সাজসজ্জা করা হয়েছে।


 

 

/ওআর/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’