নারায়ণগঞ্জ ও জয়পুরহাটে বাম জোটের ঢিলেঢালা হরতাল

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুলাই ২০১৯, ১৮:১৮আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৮:৩৭

নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের হরতাল গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে রবিবার (৭ জুলাই) নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। তবে জয়পুরহাটে সমাবেশের আয়োজন করা হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত তুলে ধরা হলো:

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলন, কমিউনিস্ট পার্টি ও বাসদসহ বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা সকাল ৬টায় নগরীর ২ নম্বর রেলগেট এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি চাষাঢ়া হয়ে কালিরবাজার ঘুরে ২ নম্বর রেলগেটে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন—কমিউনিস্ট পার্টির নেতা হাফিজুল ইসলাম, বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব ও গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল সুজনসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, সরকার গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এমনিতেই নিম্ন আয়ের মানুষ জীবন চালাতে পারছেন না, তার ওপর গ্যাসের দাম বাড়িয়ে বাড়তি চাপ সৃষ্টি করেছে সরকার। অবিলম্বে গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় আরও বড় ধরনের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়।

জয়পুরহাট

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জয়পুরহাট শহরের পৌর মার্কেটের সামনে সকাল সাড়ে ৭টার দিকে সমাবেশ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাতে বাধা দিলে সমাবেশ পণ্ড হয়ে যায়। পুলিশ হরতালের ব্যানার ও দলীয় পতাকা কেড়ে নেয় এবং আক্কেলপুর উপজেলা সিপিবি’র সভাপতি হাসান সর্দারকে ভ্যানে তুলে থানায় নিয়ে যায়।

জয়পুরহাট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও জেলা সিপিবির সাধারণ সম্পাদক এমএ রশিদ জানান, সিপিবি নেতা হাসান সর্দারকে সমাবেশ থেকে আটক করা হয়েছে। তাকে এখনও ছেড়ে দেওয়া হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর