রিফাত হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার, গ্রেফতার আরও ১ (ভিডিও)

বরগুনা প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ১২:৫১ আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৮:১৩

রিফাত ফরাজীকে সঙ্গে নিয়ে হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করেছে পুলিশ

রিফাত শরীফকে কুপিয়ে হত্যার সময় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা পৌনে দশটার দিকে বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির এ কথা জানান।

রিফাত ফরাজী এই রামদাটি দিয়েই রিফাত শরীফকে কুপিয়ে ছিল উল্লেখ করে মো. হুমায়ুন কবির বলেন, ‘জিজ্ঞাসাবাদের সময় রিফাত ফরাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে রামদাটি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন,‘সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিয়ান শ্রবণ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাসা বরগুনা পৌর শহরের বাজার সড়কে। তার বাবার নাম ইউনুস সোহাগ।’

এ নিয়ে এ মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ২ জুলাই ভোর রাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিন জনসহ ছয় জন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি চার জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আলোচনায় ফ্যামিলি কার্ডের রাজনৈতিক প্রভাব
আলোচনায় ফ্যামিলি কার্ডের রাজনৈতিক প্রভাব
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা