৫০ হাজার টাকায় ধর্ষণ ঘটনা ধামাচাপার চেষ্টা

ফেনী প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ১৯:৫৯আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২০:২৪

ফেনী ফেনীর পরশুরামে সালিশ বিচারে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার হয়ে অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুলাই) রাতে মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালিশের মাধ্যমে ৫০ হাজার টাকায় বিষয়টি দফারফা করেন। তবে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা ভিকটিমের পরিবারকে দেওয়া হলেও এখনও বাকি টাকা তারা পাননি। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

ওই গ্রামের আবু বক্করের স্কুলপড়ুয়া ছেলে দিপুসহ গ্রামবাসী জানায়, শনিবার (৬ জুলাই) দুপুর বারোটার দিকে ধর্ষণের শিকার কিশোরী (১৪) মাছ ধরতে বাড়ির পাশের জমিতে যায়। এ সময় হৃদয় হাসান (১৮) নামের এক টমটম চালক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ও ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে ধর্ষক হৃদয়কে পালিয়ে যেতে দেখা যায়। হৃদয় ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

গ্রামবাসী জানায়, এ ঘটনায় শনিবার রাত সাড়ে দশটার দিকে মির্জানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভুট্টো, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন ( নেজাবলি), মাছ ব্যবসায়ী ইউনুছ মিয়া, আর্মি মিলন, প্রবাসী মো. নবিসহ অনেকে উপস্থিত ছিলেন।

সালিশে চেয়ারম্যান মো. নুরুজ্জামান অভিযুক্ত হৃদয় হাসানকে জিজ্ঞাসাবাদ করলে সে তার অপরাধ স্বীকার করে। এর শাস্তি হিসাবে হৃদয়কে ৫০ বার বেত্রাঘাত এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই টাকার মধ্যে চেয়ারম্যান ৫ হাজার টাকা তাৎক্ষণিক ভিকটিমের পরিবারকে প্রদান করে।

তবে মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান মো. নুরুজ্জামান বাংলা ট্রিবিউনের কাছে প্রথমে এ ধরনের কোনও ঘটনা বলে জানান। পরে তিনি বলেন, আমি এ রকম অভিযোগ পাওয়ার পর ভিকটিম ও তার পরিবার এবং অভিযুক্তকে মুখোমুখি করি। কিন্তু এর কোনও সত্যতা পাইনি।

ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান আরও বলেন, তার কার্যালয়ে এ নিয়ে কোনও সালিশ বৈঠক ও জরিমান কিংবা শাস্তির ঘটনা ঘটেণনি, বিষয়টি ভিত্তিহীন।

পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। বিষয়টি জেনে এলাকায় পুলিশ পাঠিয়েছি, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে কমছে শিশুদের কল্যাণ ও জীবনযাত্রার মান
যুক্তরাষ্ট্রে কমছে শিশুদের কল্যাণ ও জীবনযাত্রার মান
মহাসড়কের পাশে খাদে উল্টে পড়লো বাস, ৪ যাত্রী নিহত
মহাসড়কের পাশে খাদে উল্টে পড়লো বাস, ৪ যাত্রী নিহত
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবির যৌক্তিকতা খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবির যৌক্তিকতা খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন
এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন
সর্বাধিক পঠিত
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম