রৌমারীতে প্রথমবারের মতো চার দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ০৭:০৫আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০৭:২০

চলছে নিত্য প্রশিক্ষণ কর্মশালা কুড়িগ্রামের সীমান্তবর্তী দুর্গম উপজেলা রৌমারীতে প্রথমবারের মতো শুরু হয়েছে চার দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার (৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসন হল রুমে এ কর্মশালা শুরু হয়।

বিশিষ্ট নৃত্য শিক্ষক মো. আজাদ রহমানের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রায় ৫০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নিচ্ছে।

নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় রৌমারী উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায় বলেন, ‘সুস্থ সংস্কৃতির চর্চা ও আন্দোলনকে প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতিকর্মীদের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। রৌমারী একটি দুর্গম চরাঞ্চল। উপজেলাটিকে মাদক ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে এ ধরনের চর্চা প্রভাবক হিসেবে কাজ করবে বলে আমরা মনে করি।’

নৃত্য কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আঞ্জুমান আরা বেগমসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইরাল দাবির বিপরীতে শিক্ষা মন্ত্রণালয়: ফরমই পূরণ করেননি ওই শিক্ষার্থী
ভাইরাল দাবির বিপরীতে শিক্ষা মন্ত্রণালয়: ফরমই পূরণ করেননি ওই শিক্ষার্থী
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কখন
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কখন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন