বিড়াল হত্যার দায়ে সেই তরুণীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ১৬:৫১আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৬:৫৪

  ইশরাত জাহান মেহজাবিন

বিড়ালের ছানা হত্যার দায়ে রাজধানীর মুগদা থানায় দায়ের করা মামলায় ইশরাত জাহান মেহজাবিনের বিরুদ্ধে  অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালত আশেক ইমাম অভিযোগপত্র গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে  (সিএমএম) নথি পাঠানোর আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধরণ নিবন্ধ কর্মকর্তা আশরাফুল আলম এসব তথ্য জানিয়েছেন। 

উল্লেখ্য, ৩১ মে ঢাকা মহানগর হাকিম আদালতের জিআর শাখায় মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইন-১৯২০ এর ৭ ধারা অনুযায়ী এই চার্জশিট দাখিল করেন। অভিযুক্ত প্রাপ্ত বয়স্ক না হওয়ায় (১৭ বছর তিন মাস ১৭ দিন) শিশু আদালতের বিচারের আবেদন করা হয় চার্জশিটে।

এর আগে, ২২ মার্চ ইশরাত জাহান মেহজাবিনকে গ্রেফতার করে আদালতে হাজির করে মুগদা থানা পুলিশ। পরে ওই দিনই তিনি জামিন পান। ২১ মার্চ মুগদা থানায় মামলাটি করেন প্রাণীর কল্যাণে কাজ করা সংগঠন কেয়ার ফর পস-এর সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ মার্চ রাতে জীবন্ত বিড়ালের বাচ্চাকে হত্যার ভিডিও ধারণ করেন মেহজাবিন। এরপর বাচ্চাটির মৃতদেহ পলিথিনে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলে দেন।

বিড়ালটিকে হত্যার ভিডিও ১৭ মার্চ ধারণ করা হলেও মেহজাবিন তা নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেন ১৯ মার্চ রাত ৯টার দিকে। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের ভিডিওটি রাতের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি
শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি
গানে গানে কবিগুরুকে স্মরণ
গানে গানে কবিগুরুকে স্মরণ
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান