একই পরিবারের চার জনকে হত্যাচেষ্টার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ০৬:০৭আপডেট : ১১ জুলাই ২০১৯, ০৬:০৮

বরিশাল

উপ-কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান সুরুজসহ তার পরিবারের ৪ সদস্যকে অজ্ঞান করে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে বরিশাল বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের সিকদার বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার পরপরই বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ অজ্ঞান থাকা সদস্যদের উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বুধবার (১০ জুলাই) এয়ারপোর্ট থানার ওসি মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সুরুজের ভাই শাহরিয়ার রহমান বাবু বলেন, ‘রাত ২টার দিকে সুরুজের বাসার জানালার গ্রিল কাটার শব্দ পেয়ে আমার ঘুম ভেঙে যায়। আমি আমার বাসা থেকে বের হয়ে চার দুর্বৃত্তকে দেখতে পাই। তাদের গ্রিল কাটার কারণ জিজ্ঞাসা করলে তারা সুরুজকে পরিবারসহ হত্যা করা হবে বলে জানায়। একই সঙ্গে, আমি ওই স্থান থেকে না গেলে আমাকেও হত্যা করা হবে বলে হুমকি দেয়। আমি বাসায় গিয়ে স্থানীয় লোকজন ও থানা পুলিশকে খবর দেই। এর মধ্যে দুর্বৃত্তরা ওই স্থান ত্যাগ করে।

চিকিৎসাধীন বাবুগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান সুরুজ বলেন, ‘গভীর রাতে আমার বাসায় কিছু স্প্রে করা হয়। বিষয়টি বুঝে ওঠার আগেই আমিসহ পরিবারের সবাই অচেতন হয়ে পড়ি। আমার ধারনা, অচেতন হওয়ার পরই দুর্বৃত্তরা আমার বাসার জানালার গ্রিল কাটার চেষ্টা করে।’

এয়ারপোর্ট থানার ওসি মাহবুবুর রহমান জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
প্রথমার্ধেই বেলজিয়ামকে চাপে ফেলে এগিয়ে গেছে সেনেগাল
প্রথমার্ধেই বেলজিয়ামকে চাপে ফেলে এগিয়ে গেছে সেনেগাল
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা