মঠবাড়িয়ায় মেয়ে হত্যার দায়ে গ্রেফতার বাবা

পিরোজপুর প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ০৬:২১আপডেট : ১১ জুলাই ২০১৯, ০৬:২২

পিরোজপুর

নিজের মেয়েকে হত্যার ঘটনায় দায়ের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক বাবা মহারাজ হাওলাদার (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পিরোজপুরের মঠবাড়িয়া থানার এসআই  জাফর আহমেদ নেতৃত্বে একদল পুলিশ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বটতলা শ্মশান কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

বুধবার (১০ জুলাই) মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ্ জানান, গ্রেফতার মহারাজ হাওলাদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মহারাজ হাওলাদার উপজেলার ছোট শিংগা গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানাগেছে, মহারাজ হাওলাদার ২০০৫ সালে তার মেয়ে জেসমিন আক্তার রিংকুকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালায়। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, মেয়ে জেসমিন আক্তার রিংকুর নামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটি বীমা করে মহারাজ হাওলাদার। বীমার টাকার লোভে মহারাজ মেয়েকে গলা টিপে হত্যা করে।  পুলিশ  তদন্ত করে অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করে। এই হত্যা মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৬ সালে পিরোজপুর জেলা দায়রা জজ আদালত মহারাজ হাওলাদারের অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকে সে পলাতক ছিল। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফে আতঙ্ক
সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফে আতঙ্ক
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ  
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ  
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো ১২ মামলার আসামিকে
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো ১২ মামলার আসামিকে
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা