বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত

জামালপুর প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ১৫:৪৫ আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৫:৫৫

বকশীগঞ্জে বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত

জামালপুরের বকশীগঞ্জে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ধানুয়া কামালপুর ইউনিয়নের বাক্কার মোড় এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার দুপুরের দিকে বাঁধটি ভেঙে এলাকাগুলো প্লাবিত হয়। তবে বৃহস্পতিবার (১১ জুলাই)  দুপুর পর্যন্ত পানি একই অবস্থায় আছে বলে জানায় এলাকাবাসী।

বাঁধটি ভেঙে যাওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে উল্লেখ করে এলাকাবাসী জানায়, কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া, বালুঝুড়ি, কনেকান্দা ও সোমনাথ পাড়াসহ ৫টি গ্রাম প্লাবিত হয়ে ২০টি পুকুর ও ২টি মাছের প্রকল্পসহ অসংখ্য বীজতলা ডুবে গেছে। এর ফলে এলাকাবাসীর ব্যাপক ক্ষতি হয়েছে। পানি বৃদ্ধি পেলে অন্যান্য এলাকাও প্লাবিত হতে পারে আশঙ্কা প্রকাশ করে এলাকাবাসী বাঁধটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আজ (১১ জুলাই) সকালে পানি একটু কমতে শুরু করছিল। কিন্তু আবার বৃষ্টি হওয়ায় পানি বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে বাঁধটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন
মহাকাশের যে শব্দের রহস্য আজও অজানা, এটি কি মহাজাগতিক ঘটনা?
মহাকাশের যে শব্দের রহস্য আজও অজানা, এটি কি মহাজাগতিক ঘটনা?
ডরসেটের উপকূলে পথে পথে ইতিহাসের বিস্ময়
ডরসেটের উপকূলে পথে পথে ইতিহাসের বিস্ময়
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ