মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ১৫ হাজার করা হবে: মোজাম্মেল হক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ১৬:৫২আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৭:২১

কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ছবি– প্রতিনিধি)

আগামী বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ১৫ হাজার টাকা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ শীর্ষক প্রকল্পের স্থান পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘সরকার গণকবর সংরক্ষণের কাজ শুরু করেছে। যেখানে গণকবর আছে, সেখানেই মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যুদ্ধাপরাধীদের সন্তান কোনোভাবেই আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। যদি কোথাও হয়ে থাকে, তাহলে তাদের বহিষ্কার করা হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য কামরুজ্জামান আনসারী, আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিনসহ অনেকে। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিকের ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে যোগ দিলেন প্রধানমন্ত্রী
প্রাথমিকের ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে যোগ দিলেন প্রধানমন্ত্রী
আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল: মন্ত্রী
আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল: মন্ত্রী
জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর বাংলাদেশের
জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর বাংলাদেশের
দুই ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেলো ‘কাজী টি’
দুই ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেলো ‘কাজী টি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?