ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ০৭:০৮আপডেট : ১২ জুলাই ২০১৯, ০৭:২২

ঝিনাইদহ

ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় রুবেল (৩০) হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার উদয়পুর স্কুলের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদয়পুর এলাকা দিয়ে শহরের দিকে মাদকের একটি চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। মাদক ব্যবসায়ী রুবেল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করতে যায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে রুবেলের ডান পা গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় উদ্ধার করা হয়েছে সাতশ’ পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও এক রাউন্ড গুলি।

রুবেলের নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ৬টি মামলা আছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইএমএফের ঋণের ভবিষ্যৎ: বাংলাদেশের অর্থনীতি কোন পথে 
আইএমএফের ঋণের ভবিষ্যৎ: বাংলাদেশের অর্থনীতি কোন পথে 
যুবদলের ৬ নেতাকে সকালে দলে টেনে নিলেও বিকালে ফের বহিষ্কার
যুবদলের ৬ নেতাকে সকালে দলে টেনে নিলেও বিকালে ফের বহিষ্কার
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি