কাজ শেষ না হতেই ভেঙে পড়লো নকলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক

শেরপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ০০:৪০ আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০০:৪০

কাজ শেষ না হতেই ভেঙে পড়লো নকলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক শেরপুরের নকলা উপজেলার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের প্রধান ফটকের ছাদ নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙে পড়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে ফটকটির ছাদের পশ্চিমাংশ ভেঙে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি রড ও সিমেন্ট কম দিয়ে কাজ করায় ফটকটি ভেঙে পড়েছে। ১০ দিন আগে সেখানে ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওয়াদুদ এন্টারপ্রাইজ প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

কাজের তদারকিতে থাকা জামালপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী দেবাশীষ রঞ্জন দাস বলেন, ‘ঠিকাদার ওয়াদুদ আমাদের না জানিয়ে ছাদ ঢালাইয়ের কাজ করেছে। ছাদ ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নতুন করে ওই কাজ করে দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছি।’

এ ব্যাপারে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে একপাশের ছাদ ধসে পড়তে দেখে আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কেন, কী কারণে এভাবে নির্মাণাধীন ছাদ ধসে পড়লো, বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম