৮ দিন পর রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ি-বান্দরবানের যোগাযোগ শুরু

রাঙামাটি প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ১৬:১৬আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৬:৩০

রাঙামাটি বাসস্ট্যান্ড আট দিন পর বৃহস্পতিবার (১৯ জুলাই) রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ি-বান্দরবান আন্তঃজেলা বাস যোগাযোগ শুরু হয়েছে। টানা বর্ষণের কারণে ১১ জুলাই থেকে রাঙামাটির সড়কগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ রেখেছিল সড়ক বিভাগ।

বাস যোগাযোগ চালু হওয়ায় স্বস্তি ফিরেছে এসেছে যাত্রীদের মাঝে। বাস চলাচল বন্ধ থাকায় সিএনজি বা পিকআপ দিয়ে যাতায়াত করতে হতো। ফলে বাড়তি ভাড়া ও ঝুঁকি বেশি ছিল বলে জানান যাত্রীরা।

খাগড়াছড়ি রুটের যাত্রী কল্পনা চকমা বলেন,‘আমি রাঙামাটি কলেজে পড়াশুনা করি। বাস চলাচল বন্ধ থাকায় এতদিন বাড়ি যেতে পারিনি।’

খাগড়াছড়ি রুটের আরেক যাত্রী করিম বলেন,  ‘এতদিন সিএনজি বা পিকআপ করেছি। বাস চলাচলের জন্য অপেক্ষায় ছিলাম। সড়ক বিভাগের কাছে আমাদের অনুরোধ সড়কগুলো স্থায়ীভাবে মেরামত করা হোক প্রতিবছর বর্ষা মৌসুমে আমাদের বিপদে পড়তে হয়।’

খাগড়াছড়ি-বান্দরবান রুটের লাইনম্যান  হামিদ বলেন, ‘টানা বর্ষণের ফলে খাগড়াছড়ি রুটের বিভিন্ন স্থানে পাহাড় ধসের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে মাটি সরে গিয়ে ঝুঁকি হয়ে পড়ে। বান্দরবান রুটে কাপ্তাই চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে স্রোতের কারণে ফেরি চলাচলা করতে না পারায় এবং বান্দরবানের কিছু অংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়া সড়ক যোগাযোগ বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে আবারও আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে।’

প্রসঙ্গত,  ৬ জুলাই থেকে টানা বর্ষণের ফলে রাঙামাটি সড়ক বিভাগের অধীনে খাগড়াছড়ি সড়কে ১৫টি ও বান্দরবান সড়কে সাতটি স্থান বেশি ক্ষতিগ্রস্ত হয়। সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার শেষে বৃহস্পতিবার থেকে বাস চলাচলা চালু হলো।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক