যশোরে আনসার আল ইসলামের দুই সদস্য আটক

যশোর প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১৭:৪৫আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৯:২৪

আটক দুই জন (ছবি–প্রতিনিধি)

যশোরের মণিরামপুর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটকের দাবি করেছে র‍্যাব। শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাতে উপজেলার চিনেটোলা বাজার সংলগ্ন সৈয়দ মাহমুদপুর এলাকার এক বাড়ি থেকে তাদের আটক করা হয়। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. শাহিনুর ইসলাম।

আটক দুই জন হলো–উপজেলার হাসাডাঙ্গা এলাকার আবদুল গফুরের ছেলে রায়হান উদ্দিন (১৯) ও সৈয়দ মাহমুদপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (২২)।

এএসপি মো. শাহিনুর ইসলাম বলেন, ‘আমাদের কাছে খবর ছিল, সৈয়দ মাহমুদপুর এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে গোপন বৈঠক চলছে জঙ্গিদের। এরপর সেখানে অভিযান চালিয়ে রায়হান উদ্দিন ও আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেটসহ নানা উপকরণ উদ্ধার করা হয়।’ তিনি আরও বলেন, ‘আটককৃতরা আনসার আল ইসলামের সদস্য। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই