মিন্নির আইনজীবীকে আইনি সহায়তা দেবে আইন ও শালিস কেন্দ্র

বরগুনা প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ২১:২০আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:৩৫

প্রেসক্লাবে আসকের প্রতিনিধি দল (ছবি– প্রতিনিধি)

বরগুনায় রিফাত শরীফকে হত্যার মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আইনজীবীকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। শনিবার (২০ জুলাই) বিকালে ঢাকা থেকে মিন্নির বাড়িতে যায় আসকের একটি প্রতিনিধি দল। তারা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরসহ অন্যদের সঙ্গে কথা বলে ওই আশ্বাস দেয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা জেলা প্রেসক্লাবে এসে এসব তথ্য জানান আসকের জ্যেষ্ঠ সমন্বকারী আবু আহমেদ ফয়জুল কবীর। আবু আহমেদ ফয়জুল কবীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন অ্যাড. আবদুর রশিদ, অ্যাড. মিজানুর রহমান, তদন্ত কর্মকর্তা হাসিবুর রহমান।

আবু আহমেদ ফয়জুল কবীর বলেন, ‘রিমান্ডের দিন মিন্নির পক্ষে কোনও আইনজীবী দাঁড়ায়নি; এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র উদ্বিগ্ন ছিল। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে আমরা মিন্নির বাড়িতে গিয়েছি এবং শুনতে পেয়েছি, মিন্নির পক্ষে তারা একজন আইনজীবী নিয়োগ করেছেন। আমরা সেই আইনজীবীর সঙ্গেও কথা বলেছি; তাকে আমরা আইনি সহায়তা দেবো।’

তিনি আরও বলেন, ‘আমরা দুইজন আইনজীবী নিয়ে এসেছিলাম। যেহেতু বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল বারী আসলাম মিন্নিকে আইনি সহায়তা দেবেন, সেহেতু আমরা শুধু মাহবুবুল বারী আসলামকে সহযোগিতা করবো। আইনগতভাবে মিন্নির পরিবারের পাশে আমরা থাকবো। কারণ প্রতিটি মানুষেরই আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।’

আরও পড়ুন-
মিন্নির আইনজীবী হলেন অ্যাডভোকেট আসলাম

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি