চট্টগ্রামে ৮ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জুলাই ২০১৯, ০৮:৪৩আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৮:৪৫

ডেঙ্গু মশা চট্টগ্রামে এ মাসে (জুলাই) আট জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ওই আট জনের মধ্যে তিন জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। পাঁচ জনকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
আক্রান্তরা হলেন—আবদুল আজিজ (৫৫), মো. ফরিদ (৪৫), মো. হাসান (৪০), মেহেদি হাসান (২৭), বিবেক ঘোষ (২৫), আশরাফুল হক (২২), নুরুল রহিম (১৯) ও মো. নাজিম (১৮)। এদের মধ্যে আবদুল আজিজ, মেহেদি হাসান ও নাজিম সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।
এর আগে গত ১১ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে চসিকের চিকিৎসকদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওই দিন তিনি বলেছিলেন, ‘ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। এটি চট্টগ্রাম নগরে যে হবে না, তার কোনও নিশ্চয়তা নেই। তাই সময় থাকতে আমাদের ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
মেয়রের নির্দেশের পর ১৩ জুলাই ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে নগরীতে মশা-মাছির উপদ্রব এবং মশার উৎপত্তিরোধে দীর্ঘমেয়াদি ওষুধ ছিটানোর প্রোগ্রাম শুরু করা হয়।
এ সর্ম্পকে জানতে চাইলে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে নগরীতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া ৪১টি ওয়ার্ডে মশার উৎপত্তিরোধে দীর্ঘমেয়াদি ওষুধ ছিটানো হচ্ছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর 
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬০৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬০৬ মামলা
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারপতি’
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারপতি’
রাজধানীতে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস