ইউএনও’র নম্বর ক্লোন করে টাকা দাবি

নওগাঁ প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ০৮:৫৭আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৯:১০

নওগাঁ নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমানের  অফিসের মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ উঠেছে।ক্লোন করা নম্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ফোন করে ল্যাপটপ দেওয়ার কথা বলে বিকাশে পাঠাতে বলা হচ্ছে।

আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, ‘শুক্রবার (১৯ জুলাই) রাতে ইউএনও স্যারের নম্বর থেকে আমাকে ফোন দিয়ে ৭ হাজার টাকা বিকাশ করতে বলা হয়। পরে  স্যারকে ফোন করি। তিনি জানান, ফোনের বিষয়ে তিনি কিছুই জানেন না।’

এ ব্যাপারে মান্দা উপজেলা ইউএনও বলেন, ‘আমার অফিসিয়াল নম্বর ক্লোন করে সাত জন শিক্ষককে ফোন দিয়ে ল্যাপটপের কথা বলে টাকা চাওয়া হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। একটি অসাধু চক্র তাদের স্বার্থ হাসিলের জন্য এমনটি করেছে।’ এ বিষয়ে শিক্ষকরা থানায় জিডি করেছেন বলে জানান তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য গবেষণায় জোর, উৎপাদন বাড়াতে নতুন কর্মপরিকল্পনা
আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য গবেষণায় জোর, উৎপাদন বাড়াতে নতুন কর্মপরিকল্পনা
বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল দিলো পাকিস্তান
বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল দিলো পাকিস্তান
এক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকছে মমতাজের
এক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকছে মমতাজের
সেনা কর্মকর্তার বর্ণনায় ইলিয়াস আলীসহ শতাধিক গুম-হত‍্যা
সেনা কর্মকর্তার বর্ণনায় ইলিয়াস আলীসহ শতাধিক গুম-হত‍্যা
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের