টাঙ্গাইলে ছেলেধরা সন্দেহে যুবককে মারধর

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১২:২৫আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:২৮

যুবককে মারধরের পর ঘটনাস্থলে আসে পুলিশ ও স্থানীয় জনতা টাঙ্গাইলে ছেলেধরা সন্দেহে এক যুবককে মারধর করে গুরুত্ব আহত করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। রবিবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার গালা ইউনিয়নের কান্দিলা বাজারে এ ঘটনা ঘটে।
গালা ইউনিয়ন পরিষদের সদস্য মজনু মিয়া বলেন, ‘সকালে বাসা থেকে বের হওয়ার পর জানতে পারি, কান্দিলা বাজারে ছেলেধরা সন্দেহে একজনকে মারধর করা হচ্ছে। তখনই ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, ওই লোকটাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। পুলিশকে জানানোর পর পুলিশ এসে তাকে উদ্ধার করে। সে ছেলেধরা কিনা এখনই সঠিক বলা যাচ্ছে না।’
টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক মোশারফ হোসেন বলেন, ‘ছেলেধরা সন্দেহে এক যুবককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। আহত ওই যুবককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত থাকায় তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন...

নওগাঁয় ছেলেধরা সন্দেহে ৬ ব্যক্তিকে গণপিটুনি

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে যাওয়া চিঠির জগতে একদিন
হারিয়ে যাওয়া চিঠির জগতে একদিন
ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা 
ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা 
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১,০০০ ছাড়ালো
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১,০০০ ছাড়ালো
সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি