মিন্নির জামিন নামঞ্জুর

বরগুনা প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১২:৫২আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৩:২১





আয়শা সিদ্দিকা মিন্নি বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (২১ জুলাই) উভয়পক্ষের শুনানি শেষে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়।

মিন্নির পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম। শুনানিতে তিনি উল্লেখ করেন, মিন্নি শারীরিকভাবে অসুস্থ, তার কাছ থেকে জোর করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। এ সময় আসলামের সঙ্গে আদালতে ছিল আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিনিধিদল ও ব্লাস্টের একটি প্রতিনিধিদল।
আদালতে আসামিপক্ষের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সঞ্জিত দাস।
উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে। গত ২ জুলাই ভোরে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। পরে মুন্নিকেও রিফাত হত্যা মামলার আসামি করে গ্রেফতার দেখানো হয়। মুন্নিসহ এ পর্যন্ত ১৩ আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন...
নিরাপত্তাহীনতায় মিন্নির পরিবার, ভয়ে স্কুলে যায় না ভাই-বোন

রাতে এমপি শম্ভুর অফিসে মিন্নির আইনজীবী!

মিন্নির আইনজীবীকে আইনি সহায়তা দেবে আইন ও শালিস কেন্দ্র

রিফাত শরীফ হত্যায় রিফাত ফরাজীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

‘মিন্নিকে না ফাঁসিয়ে সঠিক তদন্ত করেন, মূল রহস্য বেরিয়ে আসবে’

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর দুই স্থানে অবরোধ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর দুই স্থানে অবরোধ
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ
সরকার নিরাপত্তা দিতে পারছে না, নিজেদের আত্মরক্ষা করতে হবে: জামায়াত আমির 
সরকার নিরাপত্তা দিতে পারছে না, নিজেদের আত্মরক্ষা করতে হবে: জামায়াত আমির 
দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি
দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান