বানভাসি মানুষদের দেখতেও বিএনপির কোনও নেতাকর্মী যাননি: নানক

রংপুর প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ০৭:০৮আপডেট : ২২ জুলাই ২০১৯, ০৭:৩০

রংপুর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, ‘বিএনপি দেশের বন্যা পরিস্থিতি নিয়ে মায়াকান্না করছে। অথচ বানভাসি মানুষদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তাদের দেখতেও বিএনপির কোনও নেতাকর্মী যাননি।’ রবিবার (২১ জুলাই) সন্ধ্যায় রংপুর নগরীর বেতপট্টি এলাকায় অবস্থিত রংপুর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেউলিয়া হয়ে গেছে। সেই দেউলিয়াপনাকে আড়াল করার জন্য দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।’

এ সময় তিনি রংপুর সদর আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ার পর শূন্য হওয়া আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলে ঘোষণা দেন।  এজন্য মহানগরের সব ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান নানক।

মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন– আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। এ সভায় মহানগর আওয়ামী লীগের ৩৩টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চলন্ত বাইকে ইটের আঘাতে গুরুতর আহত সেই যুবকের মৃত্যু
চলন্ত বাইকে ইটের আঘাতে গুরুতর আহত সেই যুবকের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হামে মৃত্যু অর্ধশত ছাড়িয়েছে
ময়মনসিংহ মেডিক্যালে হামে মৃত্যু অর্ধশত ছাড়িয়েছে
হাইড্রেশন ব্রেক নিয়ে স্ক্যালোনি, ‘বিরতি দুর্বল দলগুলোকে সাহায্য করে’
হাইড্রেশন ব্রেক নিয়ে স্ক্যালোনি, ‘বিরতি দুর্বল দলগুলোকে সাহায্য করে’
ভারতের ‘সান সিটি’ যোধপুর
ভারতের ‘সান সিটি’ যোধপুর
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি