গুজবে কান না দিতে পুলিশের আহ্বান

হিলি প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ০৯:০৭আপডেট : ২২ জুলাই ২০১৯, ০৯:২১

হিলি পুলিশের ফেসবুক স্ট্যাটাস সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অপরিচিত ব্যক্তিকে দেখে ‘ছেলেধরা’ সন্দেহে এক শ্রেণির উৎসুক জনতা গুজব রটিয়ে গণধোলাই দিয়ে পিটিয়ে হত্যা বা আহত করছে। এমন গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে হিলি পুলিশ। সেইসঙ্গে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

রবিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হাকিমপুর থানার ফেসবুক পেজে পোস্ট দিয়ে সবাইকে গুজবে কান না দিয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গত কয়েকদিন ধরে এ ধরনের ঘটনা বেশ দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সব নাগরিককে গুজবে কান না দিয়ে তাৎক্ষণিকভাবে থানায় জানানোর অনুরোধ জানিয়ে থানার ফেসুবক পেজে পোস্ট দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। গণপিটুনি দেওয়া একটি ফৌজদারি অপরাধ। এজন্য এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম
টানা দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম
ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় গ্যাস সরবরাহ বন্ধ
ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় গ্যাস সরবরাহ বন্ধ
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা