মৌলভীবাজারে ছেলেধরা সন্দেহে চার যুবককে পুলিশে সোপর্দ

মৌলভীবাজার প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ০৯:৩৫আপডেট : ২২ জুলাই ২০১৯, ২২:৩২

ছেলেধরা সন্দেহে আটক চার জন মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে চার জনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সৌপর্দ করেছেন স্থানীয়রা। এদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন। রবিবার (২১) এ ঘটনা ঘটে।

কুলাউড়ার হাজীপুরে ছেলেধরা সন্দেহে বসন্ত কর (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (২১ জুলাই) রাতে উপজেলার পীরের বাজারের খাতাইর পার গ্রামে তাকে একটি বাড়িতে প্রবেশ করতে দেখে স্থানীয়রা আটক করে। পরে কুলাউড়া পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। বসন্ত করের বাড়ি কমলগঞ্জ উপজেলার পৌরসভার এলাকার আলেপুর গ্রামে।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কানাইলাল চক্রবর্তী বলেন, ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কমলগঞ্জ উপজেলায় আরও দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান ও সুসেন দাস  জানান, রবিবার সন্ধ্যার  দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান এলাকায় সানাউল্যাহ (২৫) নামে অপরিচিত যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। পরে ছেলেধরা সন্দেহে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সে মানসিক ভারসাম্যহীন।

উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রাম এলাকা থেকে ছেলেধরা সন্দেহে শহীদুর রহমান (৩২) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। আটক শহীদুরের বাড়ি কমলগঞ্জ উপজেলায়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, দুই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া মৌলভীবাজারের শহরের চাঁদনীঘাট এলাকায় ছেলেধরা সন্দেহে রিকশাচালক চন্দন পালকে (৪৫) গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চন্দনকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, মৌলভীবাজার শহরে পূর্ব পরিচিত এক লোকের খোঁজাখুঁজির সময় স্থানীয়দের রোষানলে পড়ে চন্দন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান
শিশু রামিসা হত্যা মামলা: হাইকোর্টে সোহেল-স্বপ্নার পক্ষে আইনজীবী নিয়োগ
শিশু রামিসা হত্যা মামলা: হাইকোর্টে সোহেল-স্বপ্নার পক্ষে আইনজীবী নিয়োগ
সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে মন্দির-বাড়ি ভাঙচুর, এলাকায় আতঙ্ক
সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে মন্দির-বাড়ি ভাঙচুর, এলাকায় আতঙ্ক
সর্বাধিক পঠিত
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
২৭ জুনের মধ্যে ব্যবস্থা না নিলে ইসলামী ব্যাংক টাওয়ার ঘেরাওয়ের হুঁশিয়ারি
২৭ জুনের মধ্যে ব্যবস্থা না নিলে ইসলামী ব্যাংক টাওয়ার ঘেরাওয়ের হুঁশিয়ারি