কবিরাজি ওষুধ খেয়ে দুই জনের মৃত্যুর অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ০৭:২৬আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০৭:৩৫

সাভার ঢাকার সাভারে কবিরাজি ওষুধ খেয়ে দুই ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ জুলাই) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ওহাব (৫২) নামে কথিত ওই কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। সাভার মডেল থানার এসআই প্রাণ কৃষ্ণ এসব তথ্য জানান।

নিহতরা হলেন—মিরপুর এলাকার জাকির হোসেন (৫০) ও রাশেদুল ইসলাম (৩৫)।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সাভারের কাউন্দিয়া ইউনিয়নের আলীনগর গ্রামের ওহাব কবিরাজের কাছ থেকে গত শনিবার (২০ জুলাই) চার ব্যক্তি ওষুধ নিয়ে মিরপুর এলাকায় তাদের ভাড়া বাড়িতে চলে যান। পরে তারা ওই ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২১ জুলাই) রাতে দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবার সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে সোমবার সকালে কথিত কবিরাজকে গ্রেফতার করে পুলিশ।

এসআই প্রাণ কৃষ্ণ বলেন, ‘ওষুধ খেয়ে মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার খেলা নিয়ে সংঘর্ষ, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী বহিষ্কার
আর্জেন্টিনার খেলা নিয়ে সংঘর্ষ, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী বহিষ্কার
মদপানে লাইসেন্স কেন, সংসদে প্রশ্ন এমপি ইকবালের
মদপানে লাইসেন্স কেন, সংসদে প্রশ্ন এমপি ইকবালের
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে সারের বদলে আবর্জনা, তদন্তে কমিটি
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে সারের বদলে আবর্জনা, তদন্তে কমিটি
বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচনের মধ্য দিয়ে উদযাপন শুরু
বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচনের মধ্য দিয়ে উদযাপন শুরু
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা