মেয়াদোত্তীর্ণ খাবারে বিষক্রিয়ায় শিক্ষকের মৃত্যু, ছেলে-মেয়ে অসুস্থ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ০৪:০২ আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৪:০৯

মেয়াদোত্তীর্ণ খাবারে বিষক্রিয়ায় শিক্ষকের মৃত্যু, ছেলে-মেয়ে অসুস্থ কক্সবাজারের টেকনাফে চা ও মেয়াদ উত্তীর্ণ পাউরুটি খেয়ে বিষক্রিয়ায় আব্দুর রহিম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যক্তির ছেলে ও মেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিমের মৃত্যু হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়ার মোখলেসুর রহমানের ছেলে ও আনছ ইবনে মালেক মাদ্রাসার শিক্ষক। অসুস্থরা হলেন, আব্দুর রহিমের মেয়ে আয়েশা বেগম (৩২) ও ছেলে মোহাম্মদ ইসহাক।
খাবারের মেয়াদ শেষ হওয়ায় বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, ‘খাবারে বিষক্রিয়ায় একই পরিবারের একজনের মৃত্যু ও দু’জন অসুস্থ হয়ে পড়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রহিম সোমবার তার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে চা ও বন (পাউরুটি) খান। কিছুক্ষণ পর তিনিসহ তার দুই সন্তান অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে সেখানে তার মৃত্যু হয়। অসুস্থ আয়েশা বেগম ও মোহাম্মদ ইসহাক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম