ইউপি উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর উঠান বৈঠকে বোমা বিস্ফোরণ

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ০৬:৩২আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৬:৩৪

ইউপি উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর উঠান বৈঠকে বোমা বিস্ফোরণ কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণাস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৯ টার দিকে গোবিন্দপুর গ্রামের হালদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু দাবি করেছেন, তার নির্বাচনি জনসভায় বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনিসহ কয়েকজন আহত হয়েছেন।
তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারে শেষ দিন সন্ধ্যায় উপজেলার মোসলেমের হাটখোলায় জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জনসভা শেষে ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি প্রচারণা চালান। একপর্যায়ে গোবিন্দপুর হালদারপাড়ায় উঠান বৈঠক করেন। বৈঠকের শেষ পর্যায়ে সেখানে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় লোকজন ছোটাছুটি শুরু করেন। বিস্ফোরণের বিকট শব্দে তাৎক্ষণিকভাবে তিনি শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। বোমা বিস্ফোরণের ঘটনায় কয়েকজন কর্মী আহত হন।’
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে।

/ওআর/
সম্পর্কিত
নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগের সহসভাপতি মিন্টু গ্রেফতার
ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান
হারানো ২৪টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ
সর্বশেষ খবর
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
তহবিলে ঘাটতি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন
তহবিলে ঘাটতি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন
সম্প্রীতির বাংলাদেশ বনাম উগ্রবাদের কালো ছায়া
সম্প্রীতির বাংলাদেশ বনাম উগ্রবাদের কালো ছায়া
ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জগঠন শুনানি ১ সেপ্টেম্বর
গুলশানে ফ্ল্যাট জালিয়াতিব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জগঠন শুনানি ১ সেপ্টেম্বর
সর্বাধিক পঠিত
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক