বরিশালে আট টন পলিথিন জব্দ

বরিশাল প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ০৭:১৮আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৭:২২

জব্দ করা পলিথিন বরিশাল নগরীর বাজাররোডের হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে আট টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ট্রাক জব্দ এবং গুদাম সিলগালা করে দেওয়া হয়। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে র‌্যাবের সহায়তায় বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আব্দুল হালিম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর হাটখোলা এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে দুই টন এবং একটি ট্রাক বোঝাই আরও ছয় টন পলিথিন জব্দ করা হয়। গুদাম ও ট্রাকের মালিককে খুঁজে না পাওয়ায় গুদামটি সিলগালা এবং ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধার করা পলিথিন ধ্বংস এবং জব্দ হওয়া ট্রাক নিলামে বিক্রি করা হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
১১ বছর আগে স্ত্রী হত্যা: মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্বামী
১১ বছর আগে স্ত্রী হত্যা: মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্বামী
পূর্বাভাস মিললেও পৌঁছায় না সতর্কবার্তা, বেড়েই চলেছে বজ্রপাতে মৃত্যু
পূর্বাভাস মিললেও পৌঁছায় না সতর্কবার্তা, বেড়েই চলেছে বজ্রপাতে মৃত্যু
আজ শুরু নকআউট, নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা
আজ শুরু নকআউট, নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়