মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ০৭:২০আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৭:২২

মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বেনাপোল পোর্ট থানার রেলস্টেশন ও বোয়ালিয়া গ্রামের পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুই মাদক ব্যবসায়ী হচ্ছে বোয়ালিয়া গ্রামের হযরত মাঝির ছেলে সবুজ মিয়া (২০) এবং এরসাদুল ইসলামের স্ত্রী সায়রা বেগম (৩৫)। মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান যশোরে নিয়ে আসছে। গোপন খবরের ভিত্তিতে এমন তথ্য জানতে পেরে বোয়ালিয়া পশ্চিমপাড়া ও বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। বেনাপোল সদর ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম টহল দলের সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান চালান। এ সময় সবুজ ও সায়রা বেগমকে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা ১০ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের গাঁজাসহ বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আম্বার আইটি থেকে এখন মিলবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন
আম্বার আইটি থেকে এখন মিলবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
জুলাই থেকে স্মার্টফোন কিনতে গুনতে হবে বেশি টাকা 
জুলাই থেকে স্মার্টফোন কিনতে গুনতে হবে বেশি টাকা 
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়