নারায়ণগঞ্জে পিকআপ ভ্যান-নসিমন সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ০৭:৫০আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৭:৫১

নারায়ণগঞ্জে পিকআপ ভ্যান-নসিমন সংঘর্ষে নিহত ৩ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের (ভটভটি) মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাইয়ুম আলী সরদার জানান, কাঁচপুর থেকে ভুলতাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের চালক রাব্বি (২৬) এবং পিকআপ ভ্যানে থাকা একটি গার্মেন্টস কোম্পানির শ্রমিক শাহাবুদ্দিন (২৯) ও জাহাঙ্গীর (৩০) নিহত হন। আহত হন পিকআপ ভ্যানের চালক ও হেলপার।
তিনি জানান, দুর্ঘটনার পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একাত্তরে দেশ চায়নি, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ
একাত্তরে দেশ চায়নি, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ
ভারতে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে কোন কোন অঞ্চল
ভারতে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে কোন কোন অঞ্চল
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প