টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ০৯:১১আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১২:০৫

বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফে বুধবার (২৪ জুলাই) ভোরে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতরা হলো—উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ কামাল (২২) ও হোয়াইক্যং নয়াপাড়ার আবুল শামার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান (২৩)। এ সময় বিজিবির তিন সদস্য আহত হন। তারা হলেন—মফিজুর রহমান, উজ্জ্বল হোসেন ও ইমরান হোসেন।

বুধবার সকালে এসএমএসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. রুবায়াৎ কবীর।

তিনি জানান, ইয়াবা উদ্ধারে টেকনাফের হ্নীলায় অভিযানে গেলে বিজিবি ও ইয়াবা কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিরা সেখানে মারা যান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘বিজিবির সদস্যরা গুলিবিদ্ধ দুই জনকে হাসপাতালে নিয়ে আসেন। দুই জনের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন ছিল। এছাড়া, আহত বিজিবি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।’

মেজর মো. রুবায়াৎ কবীর বলেন, ‘ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বুধবার সকালে সদর দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে সেখানে বিস্তারিত জানানো হবে।’ 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীন সফরে কী পেলো বাংলাদেশ
চীন সফরে কী পেলো বাংলাদেশ
ট্রেডমার্ক ফ্রি-কিকে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি
ট্রেডমার্ক ফ্রি-কিকে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি
মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান
মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান
আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতলো ঢাবি টিএসসি
আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতলো ঢাবি টিএসসি
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়