কেরানীগঞ্জে বুড়িগঙ্গা তীরে ৬৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ০৮:৪৬আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০৮:৪৮

অবৈধ স্থাপনা উচ্ছেদ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অভিযানে আরও ৬৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে গত ছয় মাসে উচ্ছেদ অভিযানে মোট ৪ হাজার ৭৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। বুধবার (২৪ জুলাই) সকাল ১০টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ফতুল্লা ডিপো থেকে শুরু করে এনায়েতনগর, ধর্মগঞ্জ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৫০তম কর্মদিবসে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে একতলা ভবন ১১টি,দোতলা ভবন তিনটি, আধাপাকা ভবন ১৫টি, বাউন্ডারি ওয়াল আটটি ও টিনের ঘর ২৯টি।
উচ্ছেদ অভিযানে সরকারি দুই একর জায়গা অবমুক্ত করা হয়। এছাড়া উচ্ছেদ করা কিছু মালামাল নিলামে বিক্রি করে ১৭ লাখ ৪০ হাজার টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার বিপক্ষে লড়বে
৯ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার বিপক্ষে লড়বে
দুই বছর পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে
দুই বছর পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
দ্বিতীয় রাউন্ডে যেতে যে ৬ দলের দিকে তাকিয়ে ইরান
দ্বিতীয় রাউন্ডে যেতে যে ৬ দলের দিকে তাকিয়ে ইরান
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী