ডিমলায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপরে

নীলফামারী প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ০৯:২২আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:০১

ডিমলায় তিস্তা নদীর পানি বেড়েছে প্রবল বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর পানি বেড়েছে। বুধবার বিকালে ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব (৪৪টি) স্লুইসগেট খুলে রাখা হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিকে ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা ও শৌলমারী, কৈমারী ও ডাউয়াবাড়ী ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত ১৫টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৫০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, ‘তিস্তার পানি বাড়ায় ভোগান্তি কমছে না তিস্তা পারের মানুষের। প্রথম দফার বন্যা পরিস্থিতির উন্নতির পর আবারও বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বন্যাকবলিত মানুষ।’

পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, ‘মঙ্গলবার (৭ জুলাই) ভোর থেকে নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। বন্যার পানি ওঠানামার কারণে ইউনিয়নের ঝাড়শিংহেশ্বর, পূর্বছাতনাই গ্রামের দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নতুন করে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তিস্তার চরে এখন হাঁটুপানি।’

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
গুগল ম্যাপের ওপর পুরোপুরি নির্ভর করে ভ্রমণ করা কতটা নিরাপদ?
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল