ভারতীয় ভিসা পেতে আগের মতো ভোগান্তি নেই: সহকারী হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুলাই ২০১৯, ০৯:৪৩আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০৯:৫২

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি বর্তমানে চট্টগ্রাম থেকে ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে আগের মতো আর কোনও ভোগান্তি পোহাতে হচ্ছে না বলে দাবি করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি। তিনি বলেছেন, ‘এখন দীর্ঘ লাইনও নেই, ঝামেলাও নেই। ইতোমধ্যে কুমিল্লা, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা আলাদা ভিসা সেন্টার চালু করার কারণে চট্টগ্রামের নাগরিকরা এ সুবিধা ভোগ করছেন। ভুয়া কাগজ কিংবা ভুয়া তথ্য না দিয়ে যথাযথ কর্তৃপক্ষ থেকে লিখিত ডকুমেন্ট সংযুক্ত করলে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সুবিধা হবে।’

বুধবার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনিন্দ ব্যানার্জি আশা প্রকাশ করেন, চলতি বছর ভারতীয় ভিসা ইস্যু দুই লাখ ছাড়িয়ে যেতে পারে। তিনি বলেন, ‘২০১৬ সালে বাংলাদেশি নাগরিকদের নামে এক লাখ ৪০ হাজার, ২০১৭ সালে এক লাখ ৬০ হাজার, ২০১৮ সালে এক লাখ ৮৯ হাজার ভিসা ইস্যু করা হয়েছে। চলতি বছর এই হার দুই লাখ ছাড়িয়ে যাবে।’ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে। পেশাগত কারণে আমি ১৯৯০ সালে প্রথমবারের মতো ঢাকায় এসে ১৯৯৬ সাল পর্যন্ত ছিলাম। দীর্ঘ ২১ বছর পর ২০১৭ সালে আমি কোলকাতা থেকে চট্টগ্রামে আসি। সহকর্মীদের কাছ থেকে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে শুনেছি। কিন্তু ভাবিনি এতো উন্নয়ন হয়েছে। আপনারা ধারাবাহিকভাবে দেখার কারণে বাংলাদেশের উন্নয়ন হয়তো আপনাদের চোখে পড়ছে না। কিন্তু আমার মতো যারা কয়েক বছর পর আসেন, তাদের কাছে ঠিকই তা স্পষ্ট বোঝা যায়। বাংলাদেশ আরও উন্নতি করুক এই আশা করি। আমি বাংলাভাষী হিসেবে বাংলাদেশের এতো উন্নয়নে গর্ববোধ করি।’

প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক, প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হালান্ডবিহীন নরওয়ের মুখোমুখি ফ্রান্স, সেনেগাল-ইরাকের বাঁচা-মরার লড়াই 
হালান্ডবিহীন নরওয়ের মুখোমুখি ফ্রান্স, সেনেগাল-ইরাকের বাঁচা-মরার লড়াই 
স্বরাষ্ট্রমন্ত্রী অতি তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা
স্বরাষ্ট্রমন্ত্রী অতি তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা
পদ্মাপাড়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বললেন ‘বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে’
পদ্মাপাড়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বললেন ‘বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে’
প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক সম্পর্কের ‘কৌশলগত’ পরিবর্তন
প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক সম্পর্কের ‘কৌশলগত’ পরিবর্তন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি