ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলা: রাজশাহীর আদালতে সাঈদীর হাজিরা

রাজশাহী প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ১২:২৩আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১২:৪৫

রাজশাহীর আদালতে সাঈদীর হাজিরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় হাজিরা দিতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত মহানগর ও দায়রা জজ আদালতে আনা হয়। বেলা সোয়া ১১টায় তাকে হুইল চেয়ারে করে আদালতে প্রাঙ্গণে আনে পুলিশ। শুনানি শেষে ১২টার দিকে আদালত থেকে তাকে আবার কারাগারে নেওয়া হয়।

রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা ও জজ আদালতের পিপি অ্যাডভোকেট শিরাজি শওকত সালেহীন জানান, মামলায় মোট আসামির সংখ্যা ১০৭ জন। ২০১২ সালের জুলাই মাসে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

তিনি আরও জানান, ‘মামলার ৬০ জন আসামি জামিনে আছেন। বাকিরা পলাতক। এ মামলায় সাঈদীও জামিনে রয়েছেন। তবে অভিযোগ গঠনের সময় আসামিদের হাজির থাকতে হয়। তাই সাঈদীকে রাজশাহী আনা হয়।’

এদিকে সাঈদীকে আদালতে তোলা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়। আদালত চত্বরের কয়েকটি স্থানে তল্লাশি চালায় পুলিশ ও ডিবি পুলিশ। তল্লাশি ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি।

জানা গেছে, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাবিতে গভীর রাতে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রশিবির। এ সময় ছাত্রলীগ কর্মী ফারুককে হত্যা করে ম্যানহোলের ভেতরে ঢুকিয়ে রাখা হয়। এ ঘটনায় রাবি ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা করেন।

এ মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকেও আসামি করা হয়। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি