কারাবন্দিদের অচিরেই বালিশ দেওয়া হবে: কারা মহাপরিদর্শক

যশোর প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ০৮:৪৪আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৮:৪৬

 যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে আইজি প্রিজন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বিগ্রেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা বলেছেন, দেশের কারাগারগুলোকে বন্দিশালা নয়, সংশোধনালয় বানাতে কাজ চলছে। বন্দিদের খাবারসহ নানা বিষয়ে খরচ বাড়ানো হয়েছে। একইসঙ্গে বন্দিদের বালিশ দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারে প্রথম এর বাস্তবায়ন শুরু হবে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এর আগে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে উন্মুক্ত মঞ্চে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি কারাগার পরিদর্শন করেন। তিনি ব্রিটিশদের তৈরি প্রাচীন এ কারাগারটি অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণের আশ্বাস দেন। পরে তিনি কেন্দ্রীয় কারাগারে পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন এবং মহিলা কারারক্ষীদের নতুন আবাসিক ভবনের উদ্বোধন করেন।
এ সময় ডিআইজি প্রিজন ছগির মিয়া, জেলার আবু তালেবসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা 
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা 
ইইউর ৬১ নন-ট্যারিফ বাধার ৪৮টি সমাধান হয়েছে: তথ্য উপদেষ্টা
ইইউর ৬১ নন-ট্যারিফ বাধার ৪৮টি সমাধান হয়েছে: তথ্য উপদেষ্টা
বর্জ্য থেকে বিদ্যুতে বেশি দাম কেন, ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা
বর্জ্য থেকে বিদ্যুতে বেশি দাম কেন, ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা
বাংলাদেশ দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা!
বাংলাদেশ দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা!
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ