ডলারের বৈধতা না থাকায় সোনা মসজিদ স্থলবন্দরের ছয় আমদানিকারক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ০৯:২০আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৯:৩০

গ্রেফতারের প্রতীকী ছবি অবৈধ ডলার সঙ্গে রাখার জন্য সোনা মসজিদ স্থলবন্দরের ছয়জন আমদানিকারককে (সিঅ্যান্ডএফ) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতায় আইনে মামলা করার পর তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, আবু সাইদ ওরফে নয়ন, আহসানুল কবার ওরফে মিঠু, মনিরুল ইসলাম জুয়েল, বায়োজিদ হোসেন, আব্দুল মান্নান ও আবুল হাসান ওরফে রুবেল। মনিরুল ইসলাম জুয়েল ছাড়া সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। মনিরুল ইসলাম জুয়েলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিরানাবনা এলাকায়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘তাদের কাছে নগদ ৮ লাখ ৩০ হাজার টাকা ও ৭ হাজার ডলার ছিল। কিন্তু ডলারগুলোর কোন বৈধতা ছিল না। এসব ডলারের কোনও কাগজপত্র দেখাতে পারেননি তারা। এছাড়া নগদ টাকা সঙ্গে রাখার কারণও তারা জানাতে পারেননি। ডলার ইনডোর্সমেন্ট কাগজ ও ভিসার কাগজপত্রও তাদের কাছে ছিল না।’
জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলীর নগরীর উপশহর এলাকার ১৭১ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার বাসা থেকে নগদ অর্থ ও একটি পিস্তলসহ মোট সাতজনকে আটক করে পুলিশ। পরে লাইসেন্স থাকায় অস্ত্রসহ আব্দুল মালেক নামে একজনকে ছেড়ে দেয় পুলিশ।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গালাগালির ‘সংস্কৃতি’, বাকস্বাধীনতার সীমা এবং সন্ত্রাসবিরোধী আইনের ‘ব্যবহার’ 
গালাগালির ‘সংস্কৃতি’, বাকস্বাধীনতার সীমা এবং সন্ত্রাসবিরোধী আইনের ‘ব্যবহার’ 
বিশ্বের সবচেয়ে বড় কাটলফিশের মিলনমেলা এবার যেন নিস্তব্ধ সমুদ্র
বিশ্বের সবচেয়ে বড় কাটলফিশের মিলনমেলা এবার যেন নিস্তব্ধ সমুদ্র
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি পেছালো 
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি পেছালো 
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ