ডাকাত সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ১০:০৫আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১০:১৪

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে সুজন নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (২৬ জুলাই) ভোররাতে সদর উপজেলার দত্তপাড়া এলাকার মাখনবাড়ীর সামনে এ ঘটনা ঘটে। আহত ওই যুবককে পুলিশি পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গণপিটুনির শিকার সুজন সদরের মান্দারী ইউনিয়নের পশ্চিম জামিরতলী এলাকার আব্দুল হাফিজের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোর রাতে সাত জনের একটি ডাকাত দল দত্তপাড়া এলাকার হিন্দু বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাদের  ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও সুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয় জনতা।

হাসপাতালে চিকিৎসাধীন সুজন জানান, দত্তপাড়া এলাকার নিকু রাতে তাকে খবর দিয়ে নিয়ে যায়। এসময় নোয়াখালীর মাইজদী এলাকার আরও পাঁচজন তাদের সঙ্গে ছিল। ডাকাতির অভিযোগ অস্বীকার করেন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সুজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। সে ডাকাত না চোর তা এখনও জানা যায়নি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ