ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে যুবলীগ কর্মী কারাগারে

ঝালকঠি প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ১০:১২আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১০:৩৭

 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজুল মোর্শেদ তালুকদার নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) রাতে গাবখান সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত রবিবার (২৮ জুলাই) এ বিষয়ে শুনানির দিন ধার্য করে রিয়াজকে কারাগারে পাঠান।

রিয়াজ শহরের কালিবাড়ি ধোপারচর এলাকার অ্যাডভোকেট হাবিবুর রহমান তালুকদারের ছেলে। তিনি জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, রিয়াজ তার ফেসবুক আইডিতে ছেলেধরার গুজব ছড়িয়ে শান্তিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেন। এ ঘটনায় তাকে বুধবার বিকালে গাবখান সেতু এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, রিয়াজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গুজব ছড়ানোর কাজে সম্পৃক্ততা পাওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২ ও ৩১/২ ধারায় মামলা হয়েছে। মামলার বাদী সদর থানার এসআই আনোয়ার হোসেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী