আড়াইহাজারে ১২টি সোনার বারসহ চোরাকারবারি আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ০৯:২৪আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১১:৩৫

আটক নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১২টি সোনার বারসহ চন্দন রায় (৪৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) রাতে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকার পুষ্টি গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন চেকপোস্টে তল্লাশি করে তাকে আটক করা হয়। বারগুলোর মূল্য প্রায় ৫৭ লাখ টাকা।
চন্দন রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গুদমা এলাকার মৃত ধীরেন্দ্র রায়ের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোপন সূত্রে সংবাদ পাই একজন চোরাকারবারি বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে বিশনন্দী ফেরিঘাট দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। তখন চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিয়ে থামানো হয়। এ সময় ওই অটোর একজন যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে আটকের পর পালানোর কারণ জানতে চাইলে সে স্বীকার করে তার কাছে ১২টি সোনার বার রয়েছে। পরে শার্টের ডান হাতার মধ্যে বিশেষ কায়দায় লুকানো বারগুলো উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, চন্দন রায় আন্তঃজেলা সোনার বার চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে বিদেশ থেকে অবৈধভাবে সোনা নিয়ে এসে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন