ভুরুঙ্গামারী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ১২:০৬আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১২:২০

কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে শিবা চন্দ্র নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় শনিবার (২৭ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার সিংঝাড় সীমান্তে বিজিবি ১৫ ব্যাটলিয়নের সদস্যরা তাকে আটক করে।

লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আনোয়ারুল আলম জানান, শিবা চন্দ্রের বাড়ি কুচবিহার জেলার দিনহাটা থানার দূর্গানগর গ্রামে। তাকে ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি সীমান্তে ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছেন বিজিবি ১৫ ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, শনিবার রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৩ এর সাব পিলার ৬ এসের পাশ দিয়ে ৮/৯ জন মাদক চোরকারবারি গাঁজার পোটলা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করলে তারা গাঁজার পোটলা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি।

লে. কর্নেল আনোয়ারুল আলম জানান, গত এক বছরে ওই সীমান্তে সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনা এটি। চোরাকারবারিদের আটক করতে না পারলেও তাদের শনাক্ত করা গেছে। আশা করছি সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চায়ের দোকানের সামনে যুবককে প্রকাশ্যে হত্যা
চায়ের দোকানের সামনে যুবককে প্রকাশ্যে হত্যা
বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জয়: নাজমুল
বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জয়: নাজমুল
থ্রি-স্টার ও ফাইভ-স্টার হোটেলে পচা মাংস জব্দ, কেএফসিতেও অভিযান
থ্রি-স্টার ও ফাইভ-স্টার হোটেলে পচা মাংস জব্দ, কেএফসিতেও অভিযান
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী