মানিকগঞ্জে মাদক ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ০৭:৫২আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৭:৫৬

কারাদণ্ড মানিকগঞ্জ শহরে  মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অপরাধে মো. পারভেজ হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর আওতায় মানিকগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো. বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন।  রবিবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে এই দণ্ড দেওয়া হয়। 
দণ্ডপ্রাপ্ত পারভেজ পৌরসভার বান্দুটিয়া এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন জানান, এ সময় পারভেজের কাছে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান অব্যাহত থাকবে।

মানিকগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’