নোয়াখালীতে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ০৯:৩৫আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১০:০০

বাজারে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী রেল স্টেশনের পূর্ব-দক্ষিণ পাশের মার্কেটে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, পাইকারি ক্রোকারিজ, প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম সামগ্রী ও ওষুধসহ বিভিন্ন পণ্যের দোকান।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার হুমায়ুন কার্নায়েল জানান, রাত দেড়টার দিকে চৌমুহনী রেল স্টেশনের পূর্ব-দক্ষিণ পাশের মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে, চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানিগঞ্জ ও ফেনী থেকে মোট সাতটি  ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসে। সবগুলো ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২০ থেকে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও জানান, ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি