কিশোরগঞ্জে দু’দিনে হাসপাতালে ৫৪ ডেঙ্গু রোগী ভর্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ০৯:১১আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০৯:২৮

কিশোরগঞ্জের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা কিশোরগঞ্জে গত দু’দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৫৪ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

তিনি আরও জানান, এ পর্যন্ত মোট ১১১ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৭ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যান্যরা কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আক্রান্তরা সবাই ঢাকা থেকে কিশোরগঞ্জ এসে চিকিৎসা নিচ্ছেন।

কিশোরগঞ্জের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা জেলা প্রশাসনের পক্ষ থেকেও ডেঙ্গু মোকাবিলায় সার্বিক ব্যবস্থা রাখা হয়েছে। ডেঙ্গু রোগের লক্ষ্মণ ও প্রতিকার নিয়ে মাইকিংয়ের মাধ্যমে অবগত করছে জেলা প্রশাসন। এছাড়া যেখানে যেখানে ময়লা আবর্জনা ও পানি জমে আছে সেগুলোও পরিষ্কার করতে মাঠে কাজ করছে।

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক সুলতানা রাজিয়া জানান,অন্যান্য রোগীদের যেন কোনও প্রকার সমস্যা না হয় তাই ডেঙ্গু রোগী আক্রান্ত রোগীদের আলাদা করে রাখা হয়েছে। এছাড়া প্রত্যেক ডেঙ্গুর রোগীর জন্য মশারির ব্যবস্থাও করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি