কুমিল্লায় আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যুবদল নেতাকে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ১০:০০আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১০:১০

কুমিল্লা

কুমিল্লার মনোহরগঞ্জে জয়নাল হাজারী (৩৫) নামে এক যুবদল নেতাকে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জয়নাল উপজেলার সরসপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির ছিলেন। রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের ১০/১৫ নেতাকর্মী তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সরসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাসেম।

নিহত জয়নাল হাজারী সরসপুর ইউনিয়নের ভাউপুর পূর্বপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে।

সরসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাসেম জানান, জয়নাল রবিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিল। এ সময় সন্ত্রাসীরা জয়নালের ওপর হামলা চালায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, জয়নাল হাজারী একজন পরিশ্রমী রাজনৈতিক কর্মী। তাকে হয়রানির জন্য এই পর্যন্ত ১০টি মিথ্যা মামলার আসামি করা হয়েছে। সর্বশেষ গত নির্বাচনের আগের দিন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে জেলে পাঠায়। ওই মামলায় দীর্ঘ ৭ মাসের বেশি জেলহাজতে থাকার পর গত প্রায় ১৫দিন আগে তিনি জামিন পান। বাড়িতে আসার পর থেকেই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা।  

আবুল কাসেম বলেন,‘সর্বশেষ গত রবিবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে যায় জয়নাল হাজারী। এ সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০/১৫ জন নেতাকর্মী তার ওপর হামলা চালায়। এসময় তিনি জীবন বাঁচানোর জন্য পাশের বাড়ির ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিনের ঘরে আশ্রয় নেয়। সেখানে গিয়ে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কোপায়।  আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়ে জয়নাল হাজারীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বাড়িতে ওই যুবদল নেতাকে হত্যা করার কথা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাকে কে বা কাহারা হত্যা করেছে আমি বলতে পারবো না। তবে লোকমুখে শুনেছি তার বাড়ির সামনের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সিএনজিতে করে আসা কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত নয়।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘আমাদের থানায় ওই যুবদল নেতার বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে সেটা এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনো থানায় মামলা দায়ের করেনি। মামলা হলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি