নারায়ণগঞ্জে পরিবহনে চাঁদাবাজির সময় গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ১০:৩১আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১১:১৬

গ্রেফতার

নারায়ণগঞ্জে পণ্য বোঝাই ট্রাক ও বাসে চাঁদা আদায়ের সময় ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার সকালে বন্দরের মদনপুর চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১০ হাজার ৯৩৫ টাকা উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো, মো. মোশারফ (৩৫),  শামীম মিয়া (২৭),  মো. মাসুদ (২৮),  মোশারফ হোসেন (৩৮) ও মো. শামীম (৩৫)।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, উপস্থিত সাক্ষী, স্থানীয় ব্যবসায়ী ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড ও আশে-পাশের এলাকায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, লেগুনা ও টেম্পু চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে।  তারা চালকদের হুমকি দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে গাড়ি প্রতি ৫০ থেকে ১৫০ টাকা চাঁদা আদায় করে আসছে। তাদের অত্যাচারে যানবাহন চালকরা অতিষ্ঠ হয়ে অভিযোগ করে।

তিনি আরও জানান, স্থানীয় চালক ও জনসাধারণের কাছ থেকে জানা যায়, কোনও চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধর করাসহ জীবন নাশের হুমকি দেওয়া হতো। গ্রেফতার ব্যক্তিরা সবাই ওই চাঁদাবাজ দলের সক্রিয় সদস্য।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি