সৈয়দপুরে দুই একর ৮৩ শতক খাস জমি উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ০৬:০৩আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৬:০৫

খাস জমি উদ্ধারে অভিযান নীলফামারীর সৈয়দপুরে দুই একর ৮৩ শতক খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়েছে। এ জমির বাজার মূল্য তিন কোটি টাকা। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে শহরের কুন্দল এলাকায় অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়। সরকারি এই খাস জমি প্রভাবশালীরা দখল করে বাড়িঘরসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলে।
উপজেলা ভূমি অফিস জানায়, পৌর শহরের কুন্দল মৌজায় মোট দুই একর ৮৩ শতক খাস জমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার কিছু প্রভাবশালী নিজ দখলে রেখে এ জমি ভোগ করে। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে বিভিন্ন জনের দখলে থাকা এ খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈয়দপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, সার্ভেয়ার রিপন কুমার প্রামানিক,অফিস সহকারী শাহ্ আমানত সুফীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা কমিশনার (ভূমি) বলেন, ভূমি অফিসের কাগজপত্রে ওই জমিগুলো খাস হিসেবে রয়েছে। এর আগে ওই সরকারি খাস জমি সার্ভে করা হয়। এ সময় দেখা যায়, সরকারি খাস জমি দখল করে অনেকই বাসাবাড়ি গড়ে তুলেছেন। সেখানে অভিযান পরিচালনা করে খাস জমি চিহ্নিত করে লাল সীমানা নিশান স্থাপন করা হয়। তিনি বলেন, উদ্ধার করা ওই খাস জমিতে সরকারিভাবে গুচ্ছগ্রাম কিংবা আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক