বরিশাল সিটি’র সাড়ে পাঁচশ’ কোটি টাকার বাজেট ঘোষণা

বরিশাল প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ১৮:০৪ আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৮:১৩

বিসিসি`র বাজেট ঘোষণা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৫৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে নগর ভবন সংলগ্ন ফজলুল হক এভিনিউ সড়কে জনসম্মুখে এই বাজেট ঘোষণা করা হয়। এবারই প্রথম বরিশালে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হলো। একইসঙ্গে ২০১৮-১৯ অর্থবছরের ১২৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৪৪৫ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়।

বাজেটে নগরীর ৪৩টি খাল পুনঃখনন, আধুনিক মার্কেট নির্মাণ, আধুনিক কমিউনিটি সিটি নির্মাণসহ ১৯টি মধ্য মেয়াদী কর্মপরিকল্পনা এবং সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি, জলাশয় ভরাট বন্ধ করা ও ড্রেনেজ ব্যবস্থাপনাসহ ১০টি দীর্ঘমেয়াদি পরিকল্পনা উল্লেখ করা হয়।

মেয়র সাদেক আবদুল্লাহর পক্ষে ১নং প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু বাজেট পাঠ করেন। এ সময় নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য নগরবাসী, সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত